শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইয়ের বিয়েতে কঙ্গনার খরচ ৬ কোটি রুপি!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড ‘কুইন’ কঙ্গনা রনৌত বর্তমানে ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নিজের ভাইয়ের বিয়ে বলে কথা, আর বিয়েতে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন না করলে হয়।

সম্প্রতি উদয়পুরে ধুমধাম করে ভাই অক্ষতের বিয়ে দিলেন কঙ্গনা। ভাইয়ের বিয়েতে দারুণ মজা করছেন তিনি। সেই সব মজার মজার ভিডিও এবং ছবি প্রকাশ্যে এসেছে। কঙ্গনা নিজে একটা ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে নীলরঙা লেহেঙ্গা পরে নাচছেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম জানায়, ভারতের গুজরাট থেকে বিশেষ ভাবে অর্ডার দিয়ে প্রায় ১৪ মাস ধরে তৈরি করা হয়েছে বাঁধনির এই লেহেঙ্গা। এর ডিজাইনার অনুরাধা ভাকিল। সঙ্গে তিনি পরেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা গয়না। ভাইয়ের বিয়ে উপলক্ষে অন্তত ৬ কোটি রুপি খরচ করেছেন এ অভিনেত্রী।

জানা গেছে, কঙ্গনা তার ভাইয়ের বিয়েতে প্রচুর অর্থ ঢেলেছেন। তিনি নিজেই ৬ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি) বেশি ব্যয় করেছেন। যাচ্ছে। জুয়েলারির পেছনে খরচ হয়েছে ৪৫ লাখ রুপির বেশি। আর আউটফিটের জন্য কঙ্গনা ব্যয় করেছেন ১৮ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা।

বিয়েকে কেন্দ্র করে কঙ্গনার পোস্ট করা ভিডিও এবং ছবিগুলো নেট দুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। সবাই দারুণ পছন্দ করছেন কঙ্গনার নানা রঙের ছবি।

এবার কাজের কথায় আসা যাক। জয়াম্মার বায়োগ্রাফি থালাইভির শুটিং প্রায় শেষ করে ফেলেছেন কঙ্গনা। এর পর ডিসেম্বর থেকে তার পরের ছবি তেজস-এর শুটিং শুরু করবেন এ নায়িকা। সূত্র: এইসময়

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ