,

সিনাইয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, ৭ শান্তিরক্ষী নিহত

news-image

মিশরের সিনাইয়ে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ও পর্যবেক্ষকদের (এমএফও) একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ শান্তিরক্ষী নিহত হয়েছে।

বৃহস্পতিবার শার্ম আল-শেখ শহরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে এমএফও’র বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিহত শান্তিরক্ষীদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫ জন ছাড়াও ফ্রান্স ও চেক রিপাবলিকের একজন করে সৈন্য ছিল। দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের আরেক শান্তিরক্ষীও আহত হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে আহত ওই সৈন্যসহ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৮ জনই নিহত হয়েছিল বলে জানানো হয়েছিল।

যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে পরিচয় প্রকাশ না করা এমএফও’র এক কর্মকর্তা জানিয়েছে।

চেক প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে তাদের এক বিবৃতিতে সিনাইয়ে হেলিকপ্টার বিধ্বস্তে তাদের এক সৈন্যের নিহত হওয়ার খবরটি নিশ্চিত করে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পর তারা আহত শান্তিরক্ষীকে উদ্ধার করে ইসরায়েলের একটি হাসপাতালে ভর্তি করেছে।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া