শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের মিথ্যা দাবি গণতন্ত্রের জন্য বিপজ্জনক : ওবামা

news-image

মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জালিয়াতির মাধ্যমে জয় পেয়েছে বলে দাবি করেছেন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের এমন ভিত্তিহীন দাবি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ক্ষুণ্ন করছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ‘স্পষ্টভাবে’ জিতেছেন বলে দাবি করেন ওবামা।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি আগামী রোববার প্রচারিত হবে।

ওবামা বলেন, নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনা হচ্ছে কারণ ‘ট্রাম্প হারতে পছন্দ করেন না’।

তিনি যোগ করেন, ‘আমি আরও বিচলিত অন্যান্য রিপাবলিকানদের আচরণে। যারা এই বিষয়টি খুব ভালোভাবে জানেন অথচ তারাও এই ভিত্তিহীন দাবি করে যাচ্ছেন। এটি আরও একটি পদক্ষেপ যা কেবল বাইডেন প্রশাসনকেই প্রশ্নবিদ্ধ করছে না বরং সার্বিকভাবে গণতন্ত্রকেই প্রশ্নবিদ্ধ করছে। এবং এটি খুবই বিপজ্জনক পথ। ‘

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে দেখা যাচ্ছে, জো বাইডেন ২৯০ ইলেকটোরাল ভোট পেয়ে ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে আছেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৭ ইলেকটোরাল ভোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে সর্বমোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০ ভোট পেলেই যথেষ্ট। কিছু ভোট গণনা এখনো বাকি থাকলেও ২৭০-এর সীমা গত রোববারই অতিক্রম করেছেন বাইডেন। যার ফলে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন গণমাধ্যমে তার নাম ঘোষণা করা হয়।

এই নির্বাচনে ব্যালট টেম্পারিংয়ের দাবি করে ডোনাল্ড ট্রাম্প আইনি চ্যালেঞ্জের হুমকি দিয়েছেন। তবে ট্রাম্পের রিপাবলিকান শিবির এখনো তাদের দাবি পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করতে পারেনি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ