ট্রাম্পের পরাজয় স্বীকার না করাটা বিব্রতকর, বললেন বাইডেন

news-image

অনলাইন ডেস্ক : গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে এখন পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় স্বীকার না করাকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন বিজয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে যোগাযোগ করে আসছেন। তিনি জোর দিয়ে বলেছেন, কোনো কিছুই ক্ষমতা হস্তান্তর ঠেকাতে পারবে না।

এদিকে ট্রাম্প আবারো টুইট করে বলেছেন, শেষ পর্যন্ত তিনিই এই নির্বাচনে জিতবেন।

যদিও দেশটির প্রধান প্রধান টিভি চ্যানেলগুলো তার পরাজয়ের খবর দিয়েছে। চার বছর পরপর অনুষ্ঠিত নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এমন পূর্বাভাস দিয়ে থাকে।

এখন পর্যন্ত রাজ্যভিত্তিক কোনো ফলাফল দাপ্তরিকভাবে ঘোষণা হয়নি। কিছু রাজ্যে এখনো ভোট গণনা চলছে। আগামী ১৪ ডিসেম্বর ইলেক্টোরাল কলেজের সভায় চূড়ান্ত ফল আসবে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর অনুযায়ী, বিজয়ের জন্য ম্যাজিক ফিগার ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট পার হয়ে ২৯০টি ভোট নিশ্চিত করেছে বাইডেন। ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেক্টোরাল কলেজ।

এখনো জর্জিয়া (১৬ ভোট), নর্থ ক্যারোলাইনা (১৫) এবং আলাস্কায় (৩) ফল ঘোষণা বাকি রয়েছে। এর মধ্যে জর্জিয়ায় বাইডেন আর নর্থ ক্যারোলাইনা ও আলাস্কায় ট্রাম্প জয় পেতে যাচ্ছেন।

ট্রাম্পের নির্বাচনী ফলাফল মেনে না নেওয়ার বিষয়ে নিজ অঙ্গরাজ্য ডেলওয়ারের উইলমিংটনে বাইডেন বলেন, ‘স্পষ্ট করে বলতে গেলে আমি এটাকে বিব্রতকর ভাবছি।’

‘আমি মনে করি এটা তাকে ফের ক্ষমতা ধরে রাখতে সাহায্য করবে না। ২০ জানুয়ারিই ফলটা আসতে যাচ্ছে’ যোগ করেন তিনি।

এদিকে দায়িত্ব নেওয়ার প্রস্তুতির পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে ফোনে কথা বলছেন বাইডেন। মঙ্গলবার তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সঙ্গে কথা বলেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তাদের বলেছি আমেরিকা ফিরেছে। আমরা এই খেলায় (বিশ্ব রাজনীতির মঞ্চ) ফিরতে যাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন