বাইডেন ও কমলা হ্যারিসের ‘ভক্ত’ হয়ে গেছেন ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বক্তব্য শুনে তাদের ‘ভক্ত’ হয়ে গেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

ফখরুল ইসলাম বলেন, ‘বক্তব্য কী! পুরো জাতির জন্য বক্তব্য! কোনো দল বা ব্যক্তির জন্য নয়। দিস উড বি দ্য স্পিরিট অব আ ডেমোক্র্যাটিক লিডার।’

সাংবাদিকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘জো বাইডেন আর কমলা হ্যারিসের বক্তৃতাগুলো শোনেন। আমি তো ভক্ত হয়ে গেছি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘লিডার! নেতা হবেন তিনি, যিনি এভাবে বক্তব্য রাখেন। এত কিছুর পরে বলছেন (জো বাইডেন) যে, ‘লেটস ফরগেট, চলেন আমরা আমেরিকাকে নীল রাজ্য আর লাল রাজ্যে বিভক্ত না করি।’

ফখরুল বলেন, আজকে ঠিক একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি না করে আমরা আজকে বাংলাদেশ রাষ্ট্র তৈরি করি, মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করি। এখানে প্রতিষ্ঠানগুলো ঠিক রাখি।’
সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন