শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটে কারচুপির অভিযোগ তদন্তের নির্দেশ মার্কিন অ্যাটর্নি জেনারেলের

news-image

প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্বাচনের পর থেকেই দাবি করে যাচ্ছেন, ভোট গণনায় কারচুপি হয়েছে এবং নির্বাচনে আসলে তিনিই জয়ী হয়েছেন। এবার এই দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় আইনজীবিদের তদন্তের নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। তবে তিনি যখন এই নির্দেশ দিয়েছেন তখনো সরকারিভাবে ভোট গণনা শেষ হয়নি। খবর ডয়েচে ভেলের।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অ্যাটর্নিকে উদ্দেশ্য করে একটি চিঠি দিয়েছেন উইলিয়াম বার। এতে তিনি বলেন, আমাদের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাই আমি নির্বাচনের ফলাফল সরকারিভাবে ঘোষণার আগেই ভোটসংক্রান্ত অস্বাভাবিকতার তদন্ত করবার এক্তিয়ার আপনাদের দিচ্ছি। যদি এমন কোনো গুরুতর অস্বাভাবিকতার অভিযোগ এসে থাকে, যা কোনো রাজ্যে নির্বাচনের ফলাফল বদলে দিতে পারবে বলে আপনাদের ধারণা, সেক্ষেত্রে প্রয়োজনীয় তদন্ত ও পর্যালোচনা করা যেতে পারে।

তিনি আরো লিখেছেন, গুরুতর অভিযোগকে সাবধানতার সঙ্গে পরিচালনা করতে হবে। আন্দাজ ও নিছক ধারণার ওপর ভিত্তি করে ওঠা অভিযোগ কখনোই কেন্দ্রীয় তদন্তে জায়গা পাবে না।

এদিকে অ্যাটর্নি জেনারেলের চিঠি প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই বিচার বিভাগের নির্বাচনি অপরাধ দপ্তরের প্রধান রিচার্ড পিলগার পদত্যাগ করেছেন। এক ইমেইল বার্তায় তিনি জানিয়েছেন, আফসোস নিয়ে এ পদ থেকে সরে দাড়ালাম।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ