,

ব্রাহ্মণবাড়িয়ায় জ্যান্ত গরুর নাড়ি-ভুরি খেয়ে ফেললেন কিশোর, এলাকায় চাঞ্চল্য

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাঠে চড়ানো একটি গরুর পা বেঁধে গরুর পিছন দিক দিয়ে কেটে এর নাড়ি-ভূড়ি, কলিজা বের করে খেয়ে ফেলে তারেক-(১৮) নামে এক কিশোর।সোমবার পৌর এলাকার তারাগন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ওই কিশোরকে আটক করেছে। তারেক এই এলাকার মোঃ আমাল খাঁর ছেলে। খবর পেয়ে এলাকায় শত শত লোক ভীড় করে। স্থানীয় লোকজন জানান, তারেক মানসিক রোগী। এদিকে তারেকের বাবা ক্ষতিগ্রস্থ গরুর মালিককে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন। তবে এ ঘটনায় অন্যান্য গরুর মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, তারাগন গ্রামের পশ্চিমপাড়ার মোঃ আবু তাহের মিয়া তার একটি গরু বাড়ির পাশেই খোলা মাঠে চড়াতে দেন। দুপুরে গিয়ে দেখেন গরুটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন তিনি দেখতে পান গরুর পিছন দিক দিয়ে নাড়ি-ভূড়ি বের হয়ে আছে। এর পাশে বসে আছে এক কিশোর। গরুর মালিককে দেখে ওই কিশোর পালিয়ে যায়। পরে তাকে ধরে আনলে গরুর পা বেঁধে পিছন দিক দিয়ে কেটে নাড়ি-ভূড়ি, কলিজাসহ বের করে খায় বলে সে স্বীকার করে। এরই মধ্যে শত শত লোক জড়ো হয়ে যায়। গরুর মালিক আবু তাহের মিয়া জানান, কিছুদিন আগে ৫০ হাজার টাকায় তিনি গরুটি কিনেন। সোমবার বাড়ির পাশে ঘাস খাওয়ার সময় এলাকারই এক কিশোর এ ঘটনা ঘটায়।
প্রথমে বিষয়টি তার বিশ্বাস হয় নি। পরে তাকে ধরে আনলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। তবে কি কারণে সে এমন করলো এ বিষয়ে কোনো কথা বলে না। তারাগন গ্রামের বাসিন্দা আলম মিয়া বলেন, ‘মানুষকে কত ধরণের খাবার খেতে দেখেছি। কিন্ত এভাবে তাজা গরুর নাড়ি-ভূড়ি খেতে দেখিনি। নিজের গরু নিয়ে এখন দুশ্চিন্তায় আছি। এ ব্যাপারে কিশোরের বাবা আমাল খাঁ বলেন,কেন আমার ছেলে এই কাজ করেছে তা বুঝতে পারছিনা। ছেলের কিছুটা মানুষিক সমস্যা আছে। আমি গরুর মালিককে বলেছি ক্ষতিপূরন দিয়ে দিব।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ কামাল বাশার সাংবাদিকদেরকে জানান, ঘটনাটি শুনে দ্রুত খোঁজখবর নিতে লোক পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিশোর মানসিক রোগী। তাকে চিকিৎসা দেয়া প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের