বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় কবি তনন নিহত, আটক-১

news-image
তৌহিদুর রহমান নিটল  ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে সরকারি খালের পানি বাঁধা দেওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি তনন(২৫) নিহত হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার ভোরে মোজাম্মেল নামে একজনকে আটক করেছে পুলিশ। এর আগে সোমবার দুপুরে আলিয়ারা গ্রামের সৈয়দবাড়িতে প্রতিপক্ষের হামলায় তনন(২৫) নামের ওই কবি গুরুত্বভাবে আহত হলে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে মারা যায়।
নিহত সৈয়দ মুনাব্বির আহম্মেদ তনন নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা সৈয়দবাড়ির মৃত সৈয়দ শিব্বির আহম্মেদের ছেলে। নিহত তনন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাষ্টার্সে অধ্যয়নরত ছিলেন। প্রতিপক্ষের হামলায়
আহতরা হলেন, ওই গ্রামের মৃত সৈয়দ মজিবুর রহমানের ছেলে ফাইজুল(৩৫), মৃত সৈয়দ আবু তাহেরের ছেলে সুমন(৩৪), নিহতের ভাই তন্ময়(১৭)৷
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার সকালে সরকারি খালের পানি কেন আটকানো হয়েছে, সে বিষয় নিয়ে মৃত মোছন মিয়ার ছেলে ওসমানের সাথে তননের বাকবিতন্ডায় হয়। আগেরদিনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে বাড়ির পাশের রাস্তায় মজনু(৫০) তার সাথে ১০-১৫জন লোক নিয়ে তননের উপর হামলা করেন। তননকে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচাতে গিয়ে সুমনসহ আরোও  কয়েকজন  হামলায় আহত হয় ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি), আরিসুল হক বলেন, প্রতিপক্ষের হামলায় তনন নিহতের ঘটনায় মোজাম্মেল নামে একজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। অভিযুক্ত আসামিদের ধরতে চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক