,

মাদক বিক্রির কোটি টাকাসহ রোহিঙ্গা দম্পতি আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসা থেকে মাদক বিক্রির এক কোটি ১৭ লাখ টাকা ও পাঁচ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে র‍্যাব।

রোববার (৮ নভেম্বর) চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন-মিয়ানমারের নাগরিক মাে. শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মােরজিনা (২৮)।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চান্দগাঁও আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বাসায় এক দম্পতি মাদকদ্রব্য কেনাবেচা করছেন। এ তথ্যের ভিত্তিত্তে রোববার অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা জানালা দিয়ে টাকা ছুড়ে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, স্বামী-স্ত্রী দুজনই মিয়ানমারের নাগরিক। তারা মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। এখন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাসা ভাড়া নিয়ে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করছেন।

এ ঘটনায় নগরের চান্দগাঁও থানায় নিষিদ্ধ মাদক রাখা এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে দেশের প্রচলিত আইনে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা