শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরোয়া ৫ উপায় ব্রণ তাড়ান

news-image

অনলাইন ডেস্ক : ঘরোয়া চিকিৎসায় আপনি মুখের ব্রণ তাড়াতে পারেন। এটি জটিল এবং ব্যয়বহুল নয়। শুধু কিছু কাজ করতে হবে। ঘরোয়া উপায়ে ব্রণ তাড়াতে চাইলে নিচের উপকরণগুলো ব্যবহার করতে হবে।

১. ওটমিল মাস্ক: এটি ব্রণ তাড়াতে স্ক্রাবের মতো কাজ করে। সেদ্ধ করা আধা কাপ ওটমিলের সঙ্গে ১ চা চামচ অলিভ অয়েল মেশান। এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। প্রথমে মুছে ফেলুন এবং ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ব্রণ দূর করতে বেশ কার্যকরী।

২. ডিম ও মধু: যাদের ত্বক শুষ্ক এবং ব্রণে আক্রান্ত তাদের জন্য এই প্যাক। এটি ডিমের সাদা অংশ, ১ চা চামচ মধু এবং ১ চা চামচ অলিভ অয়েল নিন। উপকরণগুলো ভালো করে মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে ‍ধুয়ে ফেলুন। ত্বকের কোনো ক্ষতি ছাড়াই এটি ব্রণ দূর করবে।

৩. অ্যাভাকোডা: এইট ফলে প্রাকৃতিক তেল রয়েছে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। অর্ধেক অ্যাভাকোডা চটকে মুখে ঘষে লাগান। ১৫ মিনিটে ভালো ফল দেখতে পাবেন। ভেজা কাপড় দিয়ে মুখ মুছে নিন; তারপর পানি দিয়ে ধুয়ে নিন। ত্বক পরিষ্কার এবং সতেজ হবে।

৪. বেকিং সোডা: ঘরোয়া এই উপাদান রূপচর্চায় বিভিন্নভাবেই ব্যবহৃত হয়ে থাকে। এটি ব্রণ দূর করতে চমৎকার কাজ করে। বেকিংসোডার সঙ্গে পানি অথবা মিল্ড ক্লিনজার মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট ত্বকে কিছুক্ষণ ঘষতে থাকুন। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে নিন। মোলায়েন ত্বক দেখতে পাবেন।

৫. কর্নমিল: কর্নমিল সামান্য পানি দিয়ে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এটি তৈলাক্ত এবং ব্রণ আক্রান্ত ত্বকে চমৎকার কাজ করে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ