শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম বাগদাদে আইএসের হামলায় ১১ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : ইরাকের পশ্চিম বাগদাদে রাষ্ট্রীয় সমর্থিত উপজাতি বাহিনীর ওপর জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও আটজন।

রবিবার দিন শেষে এ হামলার ঘটনা ঘটে বলে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

জানা গেছে, বাগদাদ বিমানবন্দরের কাছে রাজধানীর দক্ষিণ শহরতলিতে আল-রাদওয়ানিয়াহ এলাকায় অবস্থানরত হাশদ ফোর্সের ওপর গ্রেনেড নিক্ষেপ ও গুলি চালায় জঙ্গিরা।

একটি নিরাপত্তা সূত্র জানায়, পর্যবেক্ষণ টাওয়ারে হামলা চালিয়ে হাশদ ফোর্সের পাঁচ সদস্য এবং ছয় বেসামরিক নাগরিককে হত্যা করে আইএস।

নিহতের বিষয়টি নিশ্চিত করে একজন চিকিৎসক এএফপিকে জানান, আহত আটজনকে মধ্য বাগদাদের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অবশ্য হামলার বিষয়ে তাৎক্ষণিক আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়নি।

আইএস ২০১৪ সালে ইরাকে এক-তৃতীয়াংশ এলাকায় অভিযান চালিয়ে উত্তর ও পশ্চিম ইরাকের গুরুত্বপূর্ণ শহরগুলো দখলে নেয়। একপর্যায়ে তারা রাজধানী বাগদাদের উপকণ্ঠে পৌঁছে যায়।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জোট বাহিনীর অধীনে তিন বছরের ভয়াবহ লড়াইয়ের পর ২০১৭ সালে আইএসকে পরাজিত করার ঘোষণা দেয় ইরাক।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ