নরসিংদীতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্থানীয় কাউন্সিলরের ভাইসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করা হয়।

জানা যায়, ঘোড়াশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলম খন্দকারের ভাই পাপ্পু খন্দকার। পাপ্পু খন্দকারের অধীনে গাড়ির চালক হিসেবে চাকরি করতেন নির্যাতিতার স্বামী। গত ২৬ অক্টোবর রাতে পাপ্পু খন্দকার চালককে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন।

শুক্রবার রাতেও গাড়ির মালিক চালকের স্ত্রীকে নিয়ে আসতে বলেন। এতে রাজি না হয়ে শনিবার রাতে বিষয়টি পলাশ থানা পুলিশকে অবহিত করেন। পরে রবিবার সকালে পাপ্পু খন্দকারকে প্রধান আসামি করে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, পাপ্পু খন্দকারসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন