,

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বাকপ্রতিবন্ধী এক তরুণীকে (২৬) ধর্ষণের অভিযোগে আবুল কালাম (২৭) নামের এক কাঠমিস্ত্রির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আবুল কালাম ভান্ডারবাড়ি ইউনিয়নের গোপালনগর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

শুক্রবার রাতে বাক প্রতিবন্ধী ওই নারীর মা বাদী হয়ে ধুনট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম পেশায় একজন কাঠমিস্ত্রি। ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী ওই নারীর বড় ভাইও একজন কাঠমিস্ত্রি হওয়ার সুবাদে তাদের বাড়িতে যাওয়া-আসা ছিল আবুল কালামের। এ অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে আবুল কালাম প্রতিবন্ধী ওই তরুণীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করতে থাকেন। তখন তার মা পাশের ঘর থেকে শব্দ শুনতে পেয়ে ওই ঘরে প্রবেশ করেন এবং আবুল কালামকে আটকের চেষ্টা করেন। তখন অবস্থা বেগতিক দেখে মা ও মেয়েকে ধাক্কা মেরে ফেলে ঘর থেকে সটকে পড়েন কালাম। পরদিন ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সহযোগিতায় গ্রাম্য মাতব্বরদের নিয়ে এ বিষয়ে শালিস বৈঠক চলাকালে কৌশলে সেখান থেকেও পালিয়ে যান আবুল কালাম। সংবাদ পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে ধর্ষণের শিকার তরুণীকে থানায় নিয়ে আসে পুলিশ।

এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে রাতেই থানায় মামলা করেন।

বগুড়ার ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ধর্ষণের শিকার প্রতিবন্ধী ওই নারীর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামি আবুল কালামকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা