,

ভোটে জালিয়াতির প্রমাণ নেই : নির্বাচন কমিশনার

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জালিয়াতির যে অভিযোগ করে আসছেন তা প্রত্যাখ্যান করেছেন ফেডারেল নির্বাচন কমিশনের কমিশনার এলেন ওয়াইনট্রাব।

শনিবার সংবাদ মাধ্যম সিএনএনের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। এলেন ওয়াইনট্রাব বলেছেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সত্যিকারেই জালিয়াতির কোনো প্রমাণ নেই।

তিনি বলেন, দেশজুড়ে স্থানীয় ও কেন্দ্রীয় কর্মকর্তা এবং নির্বাচনী কর্মীরা সত্যিই কঠোর পরিশ্রম করছেন। যেভাবে নির্বাচন হয়েছে, তাতে খুবই অল্পই অভিযোগ এসেছে।

নির্বাচনী কর্মকতা এলেন ওয়াইনট্রাব বলেন, বাস্তবসম্মত প্রমাণ আছে এমন অভিযোগ খুবই কম। ভোটারদের জালিয়াতির কোনো ধরনের প্রমাণ নেই। অবৈধভাবে ভোট নেওয়া হয়েছে, এমন কোনো প্রমাণও নেই।

তিনি বলেন, আমার কথা মানতে হবে তাও না। দেশজুড়ে নির্দলীয় নির্বাচন বিশেষজ্ঞ পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। তারা দেখছেন নির্বাচন কীভাবে হয়েছে।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণত পরদিনই ভোটের ফল ঘোষণা করা হলেও এবার পোস্টাল ভোটের ফলে ফল বিলম্বিত হচ্ছে। এরই মধ্যেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছেন ট্রাম্প। আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মামলাও করেছেন তার সমর্থকেরা।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, শনিবার রাত পর্যন্ত ইলেক্টোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। বাইডেন পেয়েছেন ২৬৪ ইলেক্টোরাল ভোট আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেক্টোরাল ভোট। বিজয়ের জন্য পেতে হবে ২৭০ ইলেক্টোরাল ভোট।

এছাড়া ভোট গণনার শেষ দিকে থাকা জর্জিয়া, নেভাদা, অ্যারিজোনা, পেনসিলভানিয়ায়ও এগিয়ে রয়েছেন বাইডেন। এই চার অঙ্গরাজ্যের সবকটিতে জিতলে তার ইলেক্টোরাল ভোট হবে ৩১৭।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের