,

পিটিয়ে-পুড়িয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটের পাটগ্রামে শহিদুন্নবী জুয়েল নামে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ওয়ালিদ জানান, গ্রেপ্তারকৃতের নাম মো. আবুল হোসেন (৪৫)।

তিনি বলেন, আবুল হোসেনকে শনিবার (৭ নভেম্বর) ভোরে ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানো হবে।

ডিসি মো. ওয়ালিদ হোসেন বলেন, আবুল হোসেন দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিল। গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের এক টিমের কাছ গোপন সংবাদ আসে যে সে কুড়িল বিশ্বরোড এলাকায় থাকবে।

পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের একটি টিম কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থান নেয়। ভোরে বাস থেকে কুড়িল বিশ্বরোড এলাকায় নামলে ডিবি পুলিশের টিম তাকে গ্রেপ্তার করে।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) দ্বিতীয় দফায় গ্রেপ্তার চারজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

নিহত শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। গত বছর চাকরিচ্যুত হওয়ার পর তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা