,

বাস-ট্রেন সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ২, রেল যোগাযোগ স্বাভাবিক

news-image

অনলাইন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের পর উত্তরবঙ্গের সঙ্গে বন্ধ থাকা রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ শনিবার (৭ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে লেগে থাকা দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয় রেল যোগাযোগ।

আজ শনিবার (৭ নভেম্বর) ভোররাতে উপজেলার হাইটেক পার্কের পাশে সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। যে দুইজন মারা গেছেন তাঁদের নাম মাসুদ রানা (৩৫) ও রহিমা আক্তার (৪০)। তবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ভোররাত সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হয়ে ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকা ত্যাগ করার সময় ওই এলাকায় রেল ক্রসিংয়ে শ্রমিকবোঝাই একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে কিছু দূর গিয়ে ট্রেনটি থেমে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান রহিমা আক্তার নামের নারী শ্রমিক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদ রানা নামের অপর শ্রমিক।

দুর্ঘটনায় আহত আরো চারজন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, ট্রেনের ধাক্কায় বাসে থাকা নারী শ্রমিক রহিমা আক্তার নিহত ও পাঁচজন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপর শ্রমিক মাসুদ রানা। হতাহতরা সবাই বাসের যাত্রী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে থাকা বাসটি সরিয়ে নিলে সকাল সোয়া ১০টার দিকে স্বাভাবিক হয় উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক