,

সাতক্ষীরায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

news-image

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার তালায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শেখ রিয়াদ হোসেন বাবু (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি বিষপান করেন। নিহত বাবু তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিশচন্দ্রকার্টি গ্রামের শেখ মনজুর হোসেনের ছেলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহসহ মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে কীটনাশক পান করেন শেখ রিয়াদ। মৃত বাবুর চাচা শেখ মিজবাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা বিএল কলেজ থেকে এবার সে অনার্স শেষ করেছে। চাকরি না পেলে বিয়ে করবে না জানালে পরিবারের সদস্যরা তার ছোট ভাইয়ের বিয়ে করানোর জন্য তোড়জোড় শুরু করে। শুক্রবার তার মামা ও পরিবারের সদস্যরা ছোট ভাইয়ের জন্য মেয়ে দেখতে পাশের গ্রামে যায়। মেয়ে দেখে ফিরে আসার পর তারা জানতে পারে বাবু বিষপান করেছে।

এসময় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

তালা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, তীব্র হতাশা থেকেই এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতের লাশ শনিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা