,

সাভারে ৭০০ পাখি কার্জন হল এলাকায় অবমুক্ত

news-image

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়া থেকে ৭ শ টিয়া, মুনিয়া ও ঘুঘু পাখিসহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। পরে আটককৃতদের ১ বছর করে কারাদণ্ড দেয়া হয় এবং পাখিগুলোকে ঢাকার কার্জন হল এলাকায় অবমুক্ত করা হয়।

শুক্রবার ভোরে আশুলিয়ার জিরাবো ইটাখোলা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ এসব পাখিসহ ওই ৪ ব্যক্তিকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ওসামান গনী (৩৫), রফিকুল (৭০), চানমিয়া (২৮), রহমতকে (৭৮)।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের উপস্থিতিতে আশুলিয়ার ইটখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দুটি গোডাউন থেকে সাত শতাধিক টিয়া ও মুনিয়া পাখি উদ্ধার করা হয়। অভিযানে পাখিসহ ৪ জনকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাখিগুলোকে রাজধানীর কার্জন হল এলাকায় অবমুক্ত করা হয়। এসব পাখির মধ্যে রয়েছে ২২০টি মুনিয়া, ৯০টি টিয়া এবং ৪০০ ঘুঘু।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি অসাধু চক্র অধিক লাভের আশায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাখিগুলোকে ধরে এনে বেশি দামে বিক্রি করে। এদেরই একটি চক্র কাঁটাবনে পশু-পাখির মার্কেটেও সক্রিয়। তারা র‌্যাবের নজরদারিতে রয়েছে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক