,

ফিরেই সুপারশপ উদ্বোধনে সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বৃহস্পতিবার রাত দুইটায়। এরপর যখন তার কোয়ারেন্টাইনে থাকার কথা, তখন গেলেন গুলশানে একটি সুপারশপ উদ্বোধন করতে!

বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি সাকিব হাজির হন। মানুষের ভিড় ঠেলে কোনোভাবে ঢুকে ফিতা কাটেন। আয়োজকদের অনুরোধে মুখের মাস্কটিও একবার খুলতে হয় তাকে।

জনাকীর্ণ এই অনুষ্ঠানে কারও মুখে মাস্ক দেখা গেল, কেউ আবার তোয়াক্কাই করলেন না স্বাস্থ্যবিধির।

বিদেশ থেকে আসা ব্যক্তিদের বিমানবন্দরে করোনা পরীক্ষা করা হয় না। সাধারণত করোনা পরীক্ষার কাগজ ও তাপমাত্রা নির্ণয় করে ব্যবস্থা নিয়ে থাকে বিমানবন্দর কর্তৃপক্ষ। হজরত শাহজালাল বিমানবন্দরের চিকিৎসক মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘বিমানবন্দরে করোনা পরীক্ষা হয় না বা ব্যবস্থা নেই। আগতদের কাগজ দেখা হয়, তাপমাত্রা পরীক্ষা করা হয়। কাগজে দেখা হয় ৭২ ঘণ্টা আগে নেগেটিভ হয়েছিল কি না। নেগেটিভ হলে হোম কোয়ারেন্টাইন, পজিটিভ হলে হাসপাতালে পাঠানো হয়। আর কোনো কাগজ না থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়।’

সাকিব যুক্তরাষ্ট্র থেকে নেগেটিভ সনদ নিয়ে ফিরেছেন। দেশে ফিরেই তার হোম কোয়ারেন্টাইনে থাকার কথা।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম