রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্য শূকরের আক্রমণে বরগুনায় বৃদ্ধের মৃত্যু

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলায় আবদুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধ বন্য শূকরের আক্রমণে মারা গেছেন। শুক্রবার দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের ক্রোক গ্রামীণ ব্যাংকসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের আবদুল মান্নান ওই ইউনিয়নের ঢলুয়া এলাকার বাসিন্দা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, আবদুল মান্নান শাপলা তোলার জন্য বিলে গিয়েছিলেন। হঠাৎ বন্য শূকর তার ওপর আক্রমণ চালায়। চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে গিয়ে দেখতে পান, শূকরের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছেন মান্নান। এর কিছু সময় পরই তিনি মারা যান।

নিহত মান্নানের ছেলে বাদল বলেন, তার বাবা মাঠঘাট থেকে শাকসবজি তুলে বাজারে বিক্রি করতেন। প্রতিদিনের মতো আজ সকালেও তিনি বাড়ি থেকে বের হন। এরপর লোকজনের কাছে জানতে পারেন, শূকরের হামলায় তার বাবা মারা গেছেন।

ওই এলাকার কয়েকজন ব্যক্তি জানান, কয়েক দিন ধরে ওই এলাকায় একটি বন্য শূকর বিচরণ করতে দেখেছেন। শূকরটি গ্রামের আরও কয়েকজনকে তাড়া করেছিল।

এ বিষয়ে বন বিভাগ বরগুনা রেঞ্জের বিট কর্মকর্তা মতিউর রহমান বলেন, বন বিভাগ শূকরটি ধরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী