,

বিয়ে করতে এসে রাস্তা থেকেই পালিয়ে গেলেন বর!

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে রাস্তা থেকেই পালিয়ে গেলেন বরযাত্রীসহ বর। তবে বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার রাতে বাল্যবিয়ে প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আব্দুল্লাহ আল রনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলীসহ থানা পুলিশ।

জানা গেছে, উপজেলার ধামাচামা গ্রামের আব্দুল রশিদের মেয়ে সোনাহাটা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী পলি খাতুনের বিয়ে ঠিক হয় বগুড়ার গাবতলি উপজেলার পলাশবাড়ি গ্রামে। বৃহস্পতিবার রাত আটটায় তাদের বিয়ে হওয়ার কথা ছিল। সেই হিসেবে কনেপক্ষের বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। এ সময় উপজেলা প্রশাসন খবর পেয়ে উপস্থিত হয় বিয়ে বাড়িতে। মুহূর্তের মধ্যে এ খবরটি ছড়িয়ে পড়ে চারিদিকে। সংবাদ পেয়ে রাস্তা থেকে বর ও তার পক্ষের লোকজন পালিয়ে যায়। পরে বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে কনেপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। একই সঙ্গে বাল্যবিয়ে না দেওয়ার শর্তে কনেপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি বলেন, বরপক্ষের লোকজন আগেই প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে রাস্তা থেকে পালিয়ে গেছে। এ কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি। তবে বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে কনেপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করে মুচলেকা লিখে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান