,

অভিনব কায়দায় লুকানো ৮ কেজি স্বর্ণ জব্দ

news-image

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় আট কেজি ওজনের ৬৮টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ স্বর্ণগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি কাস্টমস গোয়েন্দারা।

কাস্টমস শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন কাস্টমস গোয়েন্দারা। করতে থাকেন কঠোর নজরদারি। এ সময় দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ওই ফ্লাইটের টয়লেটে টিস্যু রাখার বক্সের নিচের চেম্বারের অভিনব কায়দায় লুকানো ৬৮টি স্বর্ণের বার পাওয়া যায়। বারগুলোর মোট ওজন ৭ কেজি ৮শ’ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা হবে বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা