শুটিংয়ে আহত পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমনি।
‘প্রীতিলতা’ শিরোনামের নতুন সিনেমায় অভিনয় করতে গিয়ে আহত হন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত এ সিনেমার চিত্রায়ণ করতে গিয়ে এমন ঘটনা ঘটে।

আপাতত বিশ্রামে আছেন তিনি। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ।

তিনি জানান, গতকাল (৪ নভেম্বর) লাঠিখেলার দৃশ্যধারণের সময় বাম হাতে প্রচণ্ড আঘাত পান পরীমনি। সঙ্গে সঙ্গে ফুলে কালো হয়ে যায় তার হাত। রাজধানীর নিকেতনে চলছিল এ দৃশ্যধারণ। তার চিকিৎসা দেয়া হয়েছে, আপাতত ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থতার জন্য শুক্রবার (৬ নভেম্বর)-এর চিত্রায়ণ পিছিয়ে দেয়া হয়েছে।

‘প্রীতিলতা’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন গোলাম রাব্বানী। এটির পাণ্ডলিপি উপদেষ্টা হিসেবে কাজ করছেন সেলিনা হোসেন। ঢাকার চিত্রায়ণ শেষে চট্টগ্রামে যাবে পুরো ইউনিট। এ সিনেমায় গান গাওয়ার কথা রয়েছে কবীর সুমনের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন