বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক লীগ নেতার হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করলো দুর্বৃত্তরা

news-image

পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জুয়েল প্যাদারের (৩৫) ওপর হামলা চালিয়ে এক হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়াও তার ডান হাত ও দুই পা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়ায় ওই নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

জুয়েলের ভাইয়ের ছেলে তুহিন প্যাদা জানান, একই এলাকার বশির চৌকিদার, শিপন চৌকিদার, সাহেল হাওলাদারসহ চার-পাঁচজন সন্ত্রাসী জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হাত কেটে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘জুয়েল একাধিক মামলার আসামি। ইতিপূর্বে র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল সে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে