শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে শুটিংয়ে ফিরলেন অপু

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন পর আবারও ছবির শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আজ বৃহস্পতিবার থেকে তিনি অংশ নিচ্ছেন বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ ছবির শুটিংয়ে। সরকারি অনুদানের এই ছবিতে অপুর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় টানা ১৫ দিন চলবে এর শুটিং।

অপু বিশ্বাস বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন ছবির শুটিং করা হয়নি। মাঝে অন্যান্য কাজ করলেও প্রায় দেড় বছর পর ছবির শুটিংয়ে অংশ নিচ্ছি। এর আগে, নিরবের সঙ্গে অভিনয় করলেও তাতে দুজন হিরো ছিল। তবে এবারই একক হিরো হিসেবে নিরবের সঙ্গে কাজ করছি। আজ থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় “ছায়াবৃক্ষ”র কাজটি শুরু হচ্ছে। এখানে টানা ১৫দিন কাজ করবো। ছবির গল্পটি অসাধারণ। আশা করি, কাজটি সবার ভালো লাগবে।’

ছবির গল্প প্রসঙ্গে জানতে চাইলে অপু বলেন, ‘মূলত চা বাগানের শ্রমিকদের সুখ-দুঃখের গল্পই উঠে আসবে “ছায়াবৃক্ষ” ছবিতে। এর মধ্যে আছে নানা ঘটনা। এক কথায় বলতে, গল্পটি অসাধারণ। আমি চাই দর্শক হলে গিয়ে ছবিটি দেখুক। আশা করি, কেউ নিরাশ হবেন না।’

জানা গেছে, অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিত এই ছবিতে নিরব-অপুর পাশাপাশি অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু প্রমুখ।

এদিকে, অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।

এ ছাড়া ওপার বাংলায় ‘শটকার্ট’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন অপু। এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। এর গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপুর বিপরীতে অভিনয় আছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ