শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চূড়ান্ত ‘বিজয়’ দেখছেন বাইডেন

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে আর মাত্র কয়েকটি ইলেক্টোরাল ভোট প্রয়োজন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন তিনি। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেক্টোরাল ভোট।

বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যম ফক্সনিউজ ও গার্ডিয়ান জানিয়েছে এ খবর।

যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্য ও ডিস্ট্রিক অব কলাম্বিয়া (রাজধানী অঞ্চল) মিলে প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল ভোট ৫৩৮টি। বিজয়ী হওয়ার জন্য প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল ভোট।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় আর বাংলাদেশ সময় বিকেল ৫টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টায়)। ভোটের শুরুতেই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এবার নির্বাচন-পরবর্তী সহিংসতার আশঙ্কা যেমন আছে, তেমনি আছে জয়-পরাজয় নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের সম্ভাবনা।

জনমত জরিপ সত্য হলে বাইডেনের সহজেই জয়ী হওয়ার কথা, এমনকি তার নিরঙ্কুশ জয়ও অসম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্প এবার পরাজিত হলে তা হবে ১৯৯২ সালে জর্জ ডব্লিউ বুশের পর প্রথম কোনো প্রেসিডেন্টের পুনঃনির্বাচনে হার।

গাণিতিক হিসাবে বাইডেনের জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ আর ট্রাম্পের ১০ শতাংশ। অবশ্য এক্ষেত্রে মনে রাখতে হবে, ২০১৬ সালের নির্বাচনে এমন এক পরিস্থিতির মধ্যেই জয় ছিনিয়ে এনেছিলেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ