ভক্ত-সমর্থদের কাছ প্রত্যাশার চেয়েও বেশি সমর্থন পেয়েছি : সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞার সময়টায় ভক্ত-সমর্থদের কাছ থেকে প্রত্যাশার চেয়েও বেশি সমর্থন পেয়েছেন বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের ভাবনা এখন একটাই- মাঠে ফিরে সবার ভালোবাসার প্রতিদান দেওয়া।

জুয়াড়িদের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও তা গোপন করেছিলেন সাকিব। তাই ২০১৯ সালের ২৯ অক্টোবর আইসিসি এক বছরের নিষেধাজ্ঞা দেয় তাকে। সেই নিষেধাজ্ঞা শেষ হয়েছে এরই মধ্যে। এখন মাঠের লড়াইয়ে ফেরার অপেক্ষায় সাকিব।

সব ঠিক থাকলে এ মাসেই বিসিবির টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরবেন সাকিব। নিষেধাজ্ঞা শেষে এরই মধ্যে ওয়ানডেতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানও ফিরে পেয়েছেন তিনি।

বুধবার রাতে দেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার তার ইউটিউব চ্যানেলে হাজির হয়েছিলেন ভক্ত-সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে। সেখানেই এক ভক্তের প্রশ্নের উত্তরে ৩৩ বছর বয়সী অলরাউন্ডার বলেন, সবার ভালোবাসার প্রতিদান দেওয়াটাই তার ভাবনা এখন।

ক’দিন আগেই সাকিব ফেইসবুক স্ট্যাটাসে ভক্ত ও সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করেছিলেন। জানিয়েছিলেন, নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাছাই করা প্রশ্নের উত্তর দেবেন।

বুধবার রাতেই সাকিব সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে হাজির হন নিজের ইউটিউব চ্যানেলে। যেখানে আশরাফুল ইসলাম সাকিব নামের এক ভক্তের প্রশ্ন ছিল এমন- ‘অনাকাঙ্ক্ষিত এই নিষেধাজ্ঞার শুরুতে আপনি ভক্ত সমর্থকের পাশে থাকার যে অনুরোধ করেছিলেন, নিষেধাজ্ঞা শেষে গত এক বছরে ভক্তদের পাশে থাকাটা কতটা আপনার প্রত্যাশা পূরণ করেছে বলে মনে হয়?

যার উত্তরে সাকিব বলেন, ‘আমার তো মনে হয়, একদম শতভাগ প্রত্যাশা পূরণ হয়েছে। আমি যেটা চেয়েছিলাম তারচেয়ে বেশি সমর্থন পেয়েছি। দর্শক বলেন, সাংবাদিক বলেন, বাংলাদেশের সকল মানুষ যারা দেশে আছেন বা দেশের বাইরে আছেন। সব জায়গা থেকে অসাধারণ সাপোর্ট আমি পেয়েছি।’

যোগ করে বলেন, ‘আসলে এখন আবার যখন খেলব, শুধু এটাই মনে হবে, কীভাবে আমি এই ভালোবাসার প্রতিদানটা দিতে পারব।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ