ট্রাম্প-বাইডেন যেভাবে জয় পেতে পারেন

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন নির্বাচনের ফল নিয়ে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। দেশটির সাতটি অঙ্গরাজ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। সে কারণে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

ব্যাটলগ্রাউণ্ড হিসেবে এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যের ইলেক্টোরাল কলেজ ভোটের অপেক্ষা সেগুলো হল, আলাস্কা (৩), নেভাদা (৬), উইসকনসিন (১০), মিশিগান (১৬), পেনসিলভানিয়া (২০), নর্থ ক্যারোলিয়া (১৫) ও জর্জিয়া (১৬)। এসব অঙ্গরাজ্যের ভোটেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

কিভাবে দুই প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন ও ট্রাম্প জিততে পারেন তেমন একটি বিশ্লেষণ প্রকাশ করেছে সিএনএন।

বাইডেন যেভাবে জিততে পারেন- ট্রাম্প যদি আলাস্কা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া এবং জর্জিয়া জেতেন। আর অন্যদিকে বাইডেন যদি উইসকনসিন, নেভাদা, অ্যারিজোনা ও মাইন জেতেন; পাশাপাশি মিশিগানে ট্রাম্পকে টপকাতে পারেন, তাহলে প্রেসিডেন্ট হিসেবে বাইডেনই যাবেন হোয়াইট হাউসে।

যেভাবে ট্রাম্প জিতবেন:

যদি ট্রাম্প পেনসিলভানিয়ায় জেতেন। এছাড়া মিশিগানে তার নেতৃত্ব ধরে রাখেন এবং নেভাদায় হিসাব উল্টে দিতে পারেন। তাহলে ট্রাম্প জয়ী হতে পারেন। কারণ সেখানে এই পরিস্থিতিতে ভোটের ব্যবধান খুবই কম। তবে এতে তার কিছু ভোটের প্রয়োজন হবে।

তার জর্জিয়ায় জেতার প্রয়োজন নেই, তবে কিছু ডেমোক্র্যাট ঘাঁটিতে আঘাত হানতে হবে। তাকে যে কোনো মূল্যে জো বাইডেনকে মিশিগানে এবং পেনসিলভানিয়ায় রুখে দিতে হবে। তাহলেই ট্রাম্প ২৭০ ইলেক্টোরাল ভোট পাবেন।

সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী, ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে এখন পর্যন্ত ৪৩টি রাজ্যের তথ্য পাওয়া যাচ্ছে। তাতে ২৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে যাচ্ছেন জো বাইডেন অপরদিকে ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন ২১৩টি ভোট।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন