,

ডিয়েগো ম্যারাডোনার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার

news-image

স্পোর্টস ডেস্ক : সোমবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা পর্যবেক্ষণের পর তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎকরা।

তবে ভক্তদের দুশ্চিন্তার কারণ নেই। অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউরোসার্জন ডাক্তার লিওপল্ডো লুক অস্ত্রোপচার করেন ম্যারাডোনার। প্রায় ৮০ মিনিট ধরে করা অস্ত্রোপচার সফল হয়েছে।

গত শুক্রবার ৬০তম জন্মদিন পালন করেন ম্যারাডোনা। তবে শরীরটা কদিন ধরেই ভালো যাচ্ছিল না। আর্জেন্টিনা ফুটবলের এই কিংবদন্তির অসুস্থতা বাড়লে সোমবার ভর্তি করা হয় লা প্লাতার ইপেন্সা ক্লিনিক। সেখানেই হয়েছে অস্ত্রোপচার।

মেক্সিকো বিশ্বকাপের মহানায়ককে তার জন্মদিনেই শেষবার জনসম্মুখে দেখা গিয়েছিল। সেদিন জিমনাসিয়া ক্লাবে এসেছিলেন ম্যারাডোনা। কেকও কাটেন। কিন্তু শারীরিক অবস্থা ভালো না হওয়ায় অনুষ্ঠানে বেশিক্ষণ থাকতে পারেননি।

গত কয়েক বছরে বেশ কয়েকবার হাসপাতাল ঘুরে আসতে হয়েছে ম্যারাডোনাকে। গত বছর পাকস্থলীতে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েছিলেন। ২০১৮ সালের বিশ্বকাপে ম্যাচ দেখার সময় একবার অসুস্থ হয়ে পড়েন। দুবারই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এবার হাসপাতালে ছুটতে হলো জন্মদিনের কয়েক ঘন্টা পেরুতেই।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম