,

অক্টোবরেই সারাদেশে ২১৬ ধর্ষণ

news-image

নিউজ ডেস্ক : অক্টোবর মাসে সারাদেশে ২১৬ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এরমধ্যে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ৪৪টি। গত মাসে শিশু নির্যাতন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ মাসে ১০১ কন্যাশিশুসহ ৪৩৬ জন নারীকে নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। মঙ্গলবার (৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানায় সংগঠনটি।

মহিলা পরিষদ জানায়, বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে দেখা গেছে, ২০২০ সালের অক্টোবর মাসে শিশু নির্যাতন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে, অক্টোবর মাসে মোট ৪৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। তার মধ্যে ৪৪ জন সংঘবদ্ধ ধর্ষণসহ মোট ২১৬ জন ধর্ষণের শিকার হয়েছে। এরমধ্যে ১০১ শিশু ধর্ষণের শিকার এবং ২৫ শিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া ১৬ শিশুসহ ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২৩ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ৫ জন, যার মধ্যে ৩ শিশু রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ১২ শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ৪ শিশু এবং এসিডদগ্ধের কারণে মারা গেছে ১ জন। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ২ জন। যার মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ১০ জন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ১২ জন। এরমধ্যে ৮ শিশু। পাচারের শিকার হয়েছে ৪ জন। যারমধ্যে এক শিশু পাচারের শিকার হয়েছে। যৌনপল্লিতে ৩ জনকে বিক্রি করা হয়েছে। বিভিন্ন কারণে ১১ শিশুসহ ৪৪ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া ৬ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৮ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৫ শিশুসহ ২১ জন। বিভিন্ন নির্যাতনের কারণে ৫ শিশুসহ আত্মহত্যা করেছে ৬ জন। ৮ শিশুসহ ৪৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ৬টি। সাইবার ক্রাইমের শিকার হয়েছে ৪ জন শিশুসহ ৮ জন।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট