শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুনের ভয় দেখিয়ে মাদরাসার ছাত্রীকে ধর্ষণ

news-image

অনলাইন ডেস্ক : খুলনার বটিয়াঘাটা উপজেলায় কুলটিয়া গ্রামের জনৈক অজিয়ার রহমান মোল্লার (৪০) লালসার শিকার হয়ে ১২ বছরের এক মাদরাসা ছাত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসী মঙ্গলবার দুপুরে অভিযুক্ত অজিয়ারকে আটক করে পুলিশে দিয়েছে। সে কুলটিয়া গ্রামের বাহের মোল্লার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির বলেন, অভিযুক্ত অজিয়ার রহমান মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হবে।

ক্ষতিগ্রস্ত মাদরাসা ছাত্রীর ফুফা অভিযোগ করে বলেন, মেয়েটির বাবা প্রবাসী। মা অন্যত্র বিয়ে করে চলে যাওয়ায় বৃদ্ধা দাদীর কাছে থাকে। প্রতিবেশী অজিয়ার গত চার মাস ধরে মেয়েটিকে প্রথমে ফুসলিয়ে ও পরে খুনের ভয় দেখিয়ে ধর্ষণ করে। তার শারীরিক পরিবর্তন দেখে চিকিৎসকের কাছে নেয়ার পর জানতে পারি মেয়েটি তিন মাসের অন্তঃসত্ত্বা। তাকে গত সোমবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষক অজিয়ারের দুইটি মেয়ে আছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ