শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন অভিনেতাকে গুলি করে হত্যা

news-image

বিনোদন ডেস্ক : সায়েন্স ফিকশন সিরিজ ‘সারফেস’ খ্যাত অভিনেতা এডি হাসেলকে রবিবার সকালে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ি ডাকাতি করতে এসেই এই অভিনেতাকে গুলি করে দুষ্কৃতকারীরা। এমন নৃশংস মৃত্যুর খবরে গোটা হলিউড শোকার্ত।

৩০ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত ম্যানেজার। হাসেলের ম্যানেজার মার্কিন সংবাদপত্র ডেইলি নিউজকে জানান, টেক্সাসে তাকে গুলি করে হত্যা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাসেলের গাড়ি ছিনতাইয়ের সময় তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

সংবাদে বলা হয়, এডি হাসেলের গার্লফ্রেন্ডের অ্যাপার্টমেন্টের বাইরে গুলি করা হয়। গুলি তার পেট বিদ্ধ করে। যদিও গার্লফ্রেন্ড কোনো আততায়ীকে দেখতে পাননি বলেই পুলিশের কাছে দাবি করেছেন।

উল্লেখ্য, অস্কার মনোনীত ছবি ‘দ্য কিডস আর অল রাইট’ এর এই অভিনেতার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে বম্ব সিটি, হাউস অফ ডাস্ট, ওয়ারিয়র রোড ও ফ্যামিলি উইকেন্ড। তার অভিনীত সবশেষ সিনেমা ২০১৭ সালের ‘ওহ লুসি!’। টিভি শো’তেও তিনি নিয়মিত ও জনপ্রিয় ছিলেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ