শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় গনিতে ফিলিপাইন লণ্ডভণ্ড, নিহত ২০

news-image

অনলাইন ডেস্ক : ফিলিপাইনে আছড়ে পড়েছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘গনি’। ঘণ্টায় ২২৫ কিমি গতিবেগের এই ঘূর্ণিঝড় গনিতে লণ্ডভণ্ড ফিলিপাইন। যার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। সর্বাধিক ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে সোমবারও যোগাযোগ ছিল বিচ্ছিন্ন। খবর কলকাতা টোয়েন্টিফোরের।

রবিবার পূর্ব উপকূলে জনবহুল দ্বীপ লুজনের কাতান্দুয়ানিজ দ্বীপ এবং নিকটবর্তী আলবে প্রদেশে সর্বাধিক গতিতে আঘাত করে টাইফুন। ঘণ্টায় গতিবেগ ২২৫ কিমি। টাইফুনের ব্যাপক গতির দাপট ও মারাত্মক বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্থ এলাকায় বিদ্যুৎ পরিষেবার চূড়ান্ত ক্ষতি হয়। একাধিক খুঁটি উপড়ে গেছে, সংযোগ বিচ্ছিন্ন বহু এলাকার। এমনকি ঘূর্ণিঝড়ের দাপটে বন্যার সৃষ্টি হয় ও বেশ কিছু এলাকায় ভূমিধসের সৃষ্টি হয়।

ফিলিপাইনের রেডক্রসের প্রধান রিচার্ড গর্ডন এক বিবৃতিতে জানিয়েছেন, কাতান্দুয়ানিজ দ্বীপ এবং আলবায়েসহ অনেকগুলো অঞ্চলে এই টাইফুনের ধ্বংসযজ্ঞের জেরে আমরা আতঙ্কিত। উল্লেখ্য, গনির ভয়াবহতা সম্পর্কে ফিলিপাইন্স কর্তৃপক্ষকে আগেই সতর্ক করেছিল আবহাওয়া বিভাগ।

এরপরেই যুদ্ধকালীন পরিস্থিতিতে কয়েক হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাদের অধিকাংশই এখনও সেই সব আশ্রয় সেন্টারেই রয়েছেন। কারণ, গনির দাপটে বিদ্যুৎ ও টেলিযোগাযোগে হওয়া ক্ষতি সারাতে এখনও যথেষ্ট বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ