,

কাশিমপুরে খুনের আসামির ফাঁসি কার্যকর

news-image

গাজীপুর প্রতিনিধি : পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী সন্তানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি আব্দুল গফুরের (৪৭) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার রাত ১১টা ৫৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তার মৃত্যুদণ্ড কার্যকর করে কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিত আব্দুল গফুর (৪৭), লক্ষ্মীপুরের রামগতি থানার দক্ষিণ চরলরেন্স এলাকার মৃত শামসুল হক বাঘার ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর জেলার মো. আবু সায়েম জানান, ২০০৬ সালে লক্ষ্মীপুরের রামগতি থানার দক্ষিণ চর লরেন্স এলাকায় ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছরের শিশু কন্যাকে হত্যা করে আব্দুল গফুর। এ ঘটনায় রামগতি থানায় হত্যা মামলা করা হয়। মামলায় ২০০৮ সালে আদালত আব্দুল গফুরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এরপর আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করলেও তার মৃত্যুদণ্ড বহাল থাকে। পরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করলেও তা খারিজ করে দেয়া হয়। সকল আইনি প্রক্রিয়া শেষে রোববার রাত ১১টা ৫৫ মিনিটে আব্দুল গফুরকে জল্লাদ শাহজাহান ভূইয়া ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেন। ফাঁসির পর মরদেহ নিহতের বড় ভাই মো. আব্দুল ও মো. হানিফের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া