,

১৪ বছর পর আর্সেনালের জয় পেল ম্যানইউয়ের মাঠে

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতটা স্মরণীয় হয়ে থাকবে আর্সেনাল ও পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের জন্য। আর্সেনালের জন্য স্মরণীয় কারণ লিগে ১৪ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জয় পেল দলটি। ২০০৬ সালের পর পাওয়া এই জয়টি এসেছে অবামেয়াংয়েরই একমাত্র গোলে।

গত মৌসুমে দুর্দান্ত ছিলেন অবামেয়াং। কিন্তু এ মৌসুমে টানা ৫ ম্যাচ গোল শূন্য ছিলেন গ্যাবোন জাতীয় দলের এই ফরোয়ার্ড। অবশেষে গোল খরা কাটল তার ম্যানইউয়ের বিপক্ষে বড় ম্যাচে।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬৯ মিনিটে অবামেয়াং পেনাল্টি থেকে লিড এনে দিয়েছিলেন আর্সেনালকে। ম্যাচ শেষ বাঁশি বাজা পর্যন্ত যে লিড ধরে রেখে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল।

সব প্রতিযোগিতা মিলে ম্যানইউ কোচ উলে গুনার সুলশারের এটি ছিল শততম ম্যাচ। এমন ম্যাচে হারের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

এই জয়ের ফলে ৭ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে আর্সেনাল। আর ৬ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে ম্যানইউ। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম