,

১২ লাখের বেশি অভিবাসী নেবে কানাডা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় আগামী তিন বছরে পর্যায়ক্রমে ১২ লাখের বেশি অভিবাসী নেয়া হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে শ্রমবাজারের শূন্যতা পূরণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন দেশটির অভিবাসনবিষয়ক মন্ত্রী মার্কো মেনডিসিনো।

সাংবাদিকদের তিনি বলেন, সরকার ২০২১ সালে ৪ লাখ ১ হাজার, ২০২২ সালে ৪ লাখ ১১ হাজার এবং ২০২৩ সালে ৪ লাখ ২১ হাজার স্থায়ী অভিবাসী নেয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে।

মেনডিসিনো বলেন, করোনার আগে অভিবাসনের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার লক্ষ্য নির্ধারণ করেছিল। এখন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়েছে।

উল্লেখ্য, কানাডার অভিবাসন পদ্ধতি দীর্ঘদিন ধরে বিশ্বে একটি মডেল। ঐতিহাসিকভাবে দেশটি দক্ষ কর্মী, শরণার্থী ও দেশটিতে থাকা ব্যক্তিদের পরিবারের সঙ্গে মিলিত হয়ে বসবাসের জন্য অন্য সদস্যদের সুযোগ দিয়ে আসছে।

এ পর্যন্ত কানাডায় ২ লাখ ৩৪ হাজার ৫১১ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ১৩৬ জনের। করোনার কারণে গত মার্চ থেকে অভিবাসীদের জন্য অধিকাংশ সীমানা বন্ধ করে দেয় দেশটি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা