শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাস্ক ছাড়া সরকারি সেবাদান প্রতিষ্ঠানে প্রবেশ নিষিদ্ধ : আদেশ জারি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার সম্ভাব্য দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় মুখে মাস্ক ছাড়া সরকারি সেবাদান প্রতিষ্ঠানে প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। এখন থেকে মুখে মাস্ক পরিধান ছাড়া সরকারি কোনও সেবাদাতা প্রতিষ্ঠানে প্রবেশ করা যাবে না।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব, দেশের ৮ বিভাগীয় কমিশনার, ৬৪ জেলায় জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক পরিধান নিশ্চিত করা, চিকিৎসা কাজে নিয়োজিত ব্যক্তি ছাড়া অন্য সকল ক্ষেত্রে পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের মাস্ক পরিধান করা, মাস্ক পরিধান বিষয়ে সংশ্নিষ্ট দফতর, সংস্থা ও প্রতিষ্ঠানের সামনে দৃশ্যমান স্থানে ‘মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ বা ‘নো মাস্ক নো এন্ট্রি’ অথবা ‘মাস্ক পরিধান করুন, সেবা নিন বা ওয়্যার মাস্ক গেট সার্ভিস’ বিষয়ে ব্যানার স্থাপন করতে হবে। কোভিড-১৯ প্রতিরোধে জারি করা পরিপত্রগুলোর নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

এছাড়া মাস্ক ছাড়া অফিস, আদালত, শপিং মল, বাজার, সামাজিক বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে না যাওয়া এবং কোনও সাহায্য, সহযোগিতা বা সার্ভিস না পাওয়ার বিষয়ে নিশ্চিত করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ