শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলুতে কেজিতে ১৫ টাকা বেশি নিয়ে জরিমানা দিতে হলো ৫০ হাজার টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : সব পক্ষের সঙ্গে বৈঠক করে কৃষি বিপণন অধিদপ্তর প্রতি কেজি আলুর খুচরা দাম ৩৫ টাকা নির্ধারণ করে। গত ২০ অক্টোবরের ওই বৈঠকেই প্রতি কেজি আলুর পাইকারী দাম ৩০ টাকা, আর হিমাগারে তা ২৭ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু নির্ধারিত সেই মূল্যে আলু বিক্রি হচ্ছে না কোথাও। কৃষি বিপণন অধিদপ্তর বাজার পর্যায়ে অভিযান চালিয়ে সেই সত্যতাও পেয়েছে।

শনিবার রাজধানীর কৃষি মার্কেটে র‌্যাবের সহায়তায় অধিদপ্তরের অভিযানে নির্ধারিত মূল্য থেকে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি দামে আলু বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ৭ আড়তদারকে জেল-জরিমানা করেন।

র‌্যাব জানায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় কৃষি মার্কেটের মেসার্স তানহা এন্টারপ্রাইজের মালিক শাহাবুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মায়ের দোয়া বাণিজ্যালয়ের মালিক মমিন খানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, মুন্সিগঞ্জ বাণিজ্যালয়ের মালিক লিটন শেখকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড, মেসার্স আল্লাহর দান ভাণ্ডারের এম এ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, মেসার্স মানিক এন্টারপ্রাইজের মালিক ফারুক হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

নিউ বিক্রমপুর বাণিজ্যালয়ের মো. হোসেন বাবুলকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড এবং মেসার্স নিউ শাহআলমের মালিক শাহ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু সমকালকে বলেন, হিমাগার থেকে খুচরা পর্যায়ে কেউ সরকার নির্ধারিত আলুর দাম মানছিলেন না। এক পক্ষ অপর পক্ষের ওপর দোষ চাপিয়ে সাধারণ ভোক্তার পকেট কাটছিলেন। কিন্তু সব পক্ষ বসেই আলুর দাম ঠিক করেছিল।

তিনি বলেন, সরকার নির্ধারিত আলুর মূল্য না মানায় ওই সাত প্রতিষ্ঠানকে জেল-জরিমানা করা হয়েছে। এ অভিযান বিভিন্ন মার্কেটে অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ