,

ইরফানের সহযোগীকে আবারও রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের মামলায় এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের আরেক সহযোগী এবি সিদ্দিক দীপুকে সোমবার (২৬ অক্টোবর) আরও দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালাত।

আজ তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে আরও পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মবিনুল হক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল শহর থেকে এবি সিদ্দিক দিপুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে সোমবার এমপি হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইরফানের বাসায় অভিযান চালায় র‌্যাব। ভ্রাম্যমাণ আদালতে মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখা ও ব্যবহারের দায়ে ইরফান সেলিমের এক বছরের কারাদণ্ড দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।

এ সময় ইরফানের দেহরক্ষী মো. জাহিদুলকে ইসলামেরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

তারও আগে, গত রোববার রাতে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে এমপি হাজী সেলিমের গাড়ি থেকে বেরিয়ে মারধর করা হয়। রাতে এ ঘটনায় জিডি হলেও হাজী সেলিমের ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা