,

রোনালদো করোনামুক্ত হলেন

news-image

স্পোর্টস ডেস্ক : পর্তুগাল ও জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন। সেল্ফ আইসোলেশনে থাকা এই ফুটবলারের সবশেষ কভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে।

শুক্রবার জুভেন্তাসের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর পরীক্ষা হয়েছে। পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ১৯ দিন পর সে সেরে উঠেছে। তাকে আর আইসোলেশনে কাটাতে হবে না।’

৩৫ বছর বয়সী রোনালদো গত ১৩ অক্টোবর করোনা পরীক্ষায় পজিটিভ হন। এই সময়ে পর্তুগালের হয়ে একটি এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে লড়াইসহ জুভেন্তাসের হয়ে চারটি ম্যাচে খেলতে পারেননি তিনি।

রোনালদোকে ছাড়া বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি হেরেছে ইতালিয়ান ক্লাবটি। তবে দ্বিতীয় লেগের আগে স্বস্তি পেল জুভেন্তাস। ৯ ডিসেম্বর বার্সা-জুভ ফিরতি লেগে মেসি-রোনালদো দ্বৈরথ দেখার পথে আপাতত আর কোনো বাধা থাকল না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা