,

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত ৩ নভেম্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৩ নভেম্বর ত্রিপক্ষীয় বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিতে এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

অনলাইনে ভর্তি পরীক্ষার ব্যাপারে সফটওয়্যারের প্রস্তাব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় পরিষদের এক বৈঠকে তিনি প্রস্তাবটি করেন। এরপর এ সফটওয়্যারে অনলাইনে ভর্তি পরীক্ষা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয় পরিষদের পক্ষ থেকে ত্রিপক্ষীয় বৈঠক ডাকতে ইউজিসিকে অনুরোধ করা হয়।

ইউজিসি সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর জানান, গত ৩ নভেম্বর অনুষ্ঠেয় বৈঠকে সফটওয়্যারের একটি প্রেজেন্টেশন হবে। সফটওয়্যারে অনলাইনে ভর্তি পরীক্ষা নেয়া কতটা সম্ভব হবে সে বিষয়টি নিরীক্ষার জন্য কয়েকজন বিশেষজ্ঞ বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারও যুক্ত হবেন।

নাম প্রকাশ না করে কয়েকজন ভিসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভিসির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একাধিক সফটওয়্যার কেনা হয়েছে। এছাড়া এ বিশ্ববিদ্যালয়েও একাধিক সফটওয়্যার কেনা হয়েছে। সংশি­ষ্ট সফটওয়্যার প্রতিষ্ঠানের সঙ্গে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভিসির ভালো সম্পর্ক আছে বলে জানা গেছে। এছাড়া আরও কয়েকজন ভিসি সফটওয়্যার ব্যবসার সঙ্গে জড়িত। এ কারণে সিন্ডিকেটভুক্ত ভিসিরা অনলাইনের এই ভর্তি পরীক্ষার প্রস্তাব করেছেন।

গত ১৭ অক্টোবরে বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় যুক্ত ভিসিরা এ বিষয়ে জানতেন না। পরে বিষয়টি আঁচ করতে পেরে কয়েকটি বিশ্ববিদ্যালয় এর থেকে সরে গেছেন এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় সরে যাওয়ার চিন্তা করছে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক