শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতে ঠোঁটের যত্ন

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীতের শুরুতেই শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক ও চুলের পাশাপাশি ঠোঁটও ফেটে যায়।
শীত মানেই ঠোঁট ফেটে যাওয়া, ঠোঁটে খসখসে ভাব বজায় থাকে। ফলে হাসতে গেলে ঠোঁটে চাপ পড়ে ও ফেটে গিয়ে রক্ত বের হয়। এতে অস্বস্তি লাগে।

এ সময় ঠোঁটের যত্নে নিয়মিত ভ্যাসলিন ও লিপজেল ব্যবহার করা দরকার। এতে ঠোঁট নরম ও কোমল হবে। এছাড়া ঘরোয়াভাবে কিছু নিয়ম মেনে চললে ঠোঁটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এজন্য যা করবেন জেনে নিন-

> ১ চা চামচ গ্লিসারিন, ১ চা চামচ মধু মিশিয়ে নিয়ে বোতলে ভরে রেখে দিন। দিনে ২-৩ বার এ মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে ম্যাসাজ করে নিন, বিশেষ করে রাতে ঘুমানোর আগে অবশ্যই ম্যাসাজ করুন একবার।

তবে যখনই ম্যাসাজ করবেন দুই থেকে তিন মিনিট রাখার পর ভেজা রুমাল দিয়ে মুছে ফেলুন। যদি সঠিকভাবে ঠোঁটের যত্ন নেয়া হয় তা হলে সারা শীতে ঠোঁটের শুষ্কতা ও ঠোঁট ফাটার সমস্যা থাকবে না।

> এক চা চামচ অলিভওয়েল, এক চা চামচ চিনি, আধা চা চামচ বেসন মিশিয়ে জেলের মতো হবে। এটি ২ মিনিট ঠোঁটে রাখলে কিছুক্ষণ পর শুকিয়ে আসবে।

এর পর ভেজা হাতে ম্যাসাজ করে প্যাকটি উঠিয়ে ফেলতে হবে। এতে মরা কোষ উঠে গিয়ে ঠোঁটের কোমলতা বজায় থাকবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ