প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে সরকার বন্ড ছাড়বে

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ বাড়াতে একাধিক বৈদেশিক মুদ্রায় বন্ড ছাড়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এরইমধ্যে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ওপর ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার।

সম্প্রতি এক বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বন্ডে বিনিয়োগ আকর্ষণে যেসব দেশে বাংলাদেশি শ্রমিক ও অভিবাসী বেশি আছে যেমন মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি এসব দেশে রোড-শো করা হবে।

অর্থ মন্ত্রণালয় জানায়, বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড’, ‘ইউএস ডলার প্রিমিয়াম বন্ড’ ও ‘ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড’ নামে তিন ধরনের বন্ড চালু রয়েছে। কিন্তু প্রচলিত তিনটি বন্ড-ই শুধুমাত্র ডলারে ক্রয় ও ভাঙানো যায়। এ পরিপ্রেক্ষিতে বন্ড তিনটি শুধু ডলারের হিসাবে সীমাবদ্ধ না-রেখে পাউন্ড ও ইউরো মুদ্রায়ও চালুর সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ।

মন্ত্রণালয় আরো জানায়, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রচলিত বন্ড তিনটিতে কোনো বিনিয়োগসীমা নির্ধারিত নেই। এসব বন্ডে বিনিয়োগের বিপরীতে প্রায় ১৬ শতাংশ হারে সুদ বা মুনাফা পেয়ে থাকেন প্রবাসীরা। ফলে, এ খাতে সুদ ব্যয়ে সরকারের একটি বড় অংক ব্যয় হয়।

এমতাবস্থায় অভ্যন্তরীণ মুদ্রায় (টাকায়) প্রচলিত বন্ডগুলোর মতো প্রবাসীদের জন্য চালু বন্ডগুলোতেও সর্বোচ্চ বিনিয়োগসীমা থাকা দরকার বলে মনে করছে অর্থ বিভাগ। প্রাথমিকভাবে বন্ড তিনটির বিপরীতে বৈদেশিক মুদ্রায় সর্বোচ্চ ১ কোটি টাকার সম-পরিমাণ অর্থ বিনিয়োগ করা যাবে বলে সভায় মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ