দামি নতুন গাড়ি উপহার দিয়ে কর্মীকে চমকে দিলেন জ্যাকুলিন

news-image

অনলাইন ডে : দশেরা উৎসবে নিজের এক কর্মীকে নতুন ব্র্যান্ডেড গাড়ি উপহার দিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এ ঘটনায় অনলাইন দুনিয়ায় প্রশংসা ভাসছেন বলিউড তারকা।

ইনস্টাগ্রামে এক ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের কর্মীকে নতুন গাড়ি উপহার দিয়ে পূজা করছেন জ্যাকুলিন। নারকেল ভেঙে, লাড্ডু দিয়ে গাড়ির সামনে পূজা সারেন জ্যাকুলিনের ওই কর্মীও।

অনলাইনে জ্যাকুলিনের ওই ভিডিও ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে জ্যাকুলিনকে ট্রাফিক পুলিশের মতো পোশাক পরতে দেখা যায়। তবে তার গায়ে এ পোশাক কেন সেটি নিশ্চিত করা যায়নি। সম্ভবত সেসময় তিনি কোনো শুটিংয়ে ছিলেন।

নিজের কর্মীকে জ্যাকুলিনের গাড়ি উপহার দেয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গাড়ি উপহার দিয়ে তার মেকআপ আর্টিস্টকে চমকে দিয়েছিলেন এ অভিনেত্রী।

করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় সালমান খান এবং তার পরিবারের সঙ্গে পানভেলের বাগান বাড়িতে ছিলেন জ্যাকুলিন। লকডাউন শেষে মুম্বাইয়ে ফিরে আসেন তিনি এবং কাজ শুরু করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন