হৃত্বিক ও আদিত্যকে নিয়ে কিয়ারা আদভানির ‘অদ্ভুত ইচ্ছা’

news-image

বিনোদন ডেস্ক : হৃতিক রোশন এবং আদিত্য রায় কাপুর যেন কোনদিনও গোসল না করেন। কারণ অভিনেত্রী কিয়ারা আদভানি এমনই চান। কিন্তু কেন? সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শোয়ে অভিনেত্রী এই মন্তব্য করেন।

কিয়ারার সঙ্গে বেশ কিছু মজার আলোচনা করেন নেহা। অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় এমন একজন অভিনেতার নাম বলতে যিনি বাড়িতে থাকলে গোসল করেন না। কিয়ারা প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিয়ে বলেন, আমি দু’জন অভিনেতার নাম বলবো। আমি চাই না তারা গোসল করুক। তাদের ওই অগোছালো লুকেই বেশি ভালো লাগে।

এরপরই হৃত্বিক রোশন এবং আদিত্য রায় কাপুর এর নাম নেন কিয়ারা আদভানি। কিয়ারা বলেন, আমি চাই না এরা গোসল করুক। আমি চাই এরা সবসময়ের মতোই অগোছালো এবং কুল ভাবে থাকুক। এরা হলেন হৃত্বিক রোশন ও আদিত্য রায় কাপুর।

কিয়ারার এই উত্তরের সঙ্গে সহমত হন নেহা ধূপিয়া। প্রসঙ্গত খুব শীঘ্রই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে কিয়ারা আদভানির লক্ষী বম্ব। তার বিপরীতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এই ছবিতে একেবারে নতুন রুপে দেখা যাবে কিয়ারাকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন