,

৫ দিন ধীরগতি থাকতে পারে ইন্টারনেটের

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী পাঁচ দিন কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেটের গতি কিছুটা কম পেতে পারেন গ্রাহকেরা। সাবমেরিন কেবলের জরুরি মেইনটেন্যান্স বা মেরামতকাজের জন্য এই সমস্যা হতে পারে।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কেউ কেউ তাদের গ্রাহকদের এই বিষয়টি জানিয়ে ই-মেইল করেছে। তারা বলছে, আজ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত মেরামতকাজ চলার কথা।

দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক সাংবাদিকদের বলেন, দেশের কোনো কোনো আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) বিকল্প পথ হিসেবে ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে একটি সাবমেরিন কেবল আছে, যেটি পরিচালনা করে ভারতীয় এয়ারটেল। সেটিই মেরামত করা হচ্ছে। দেশের যেসব আইআইজি ওই কেবলটি ব্যবহার করে, তারা কিছুটা ধীরগতির মুখে পড়তে পারে। বাকিদের সমস্যা হবে না।

বাংলাদেশ প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’-এ যুক্ত হয় ২০০৫ সালে। এটির মাধ্যমে বিভিন্ন পথে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে যুক্ত হয় বলে উল্লেখ করেন ইমদাদুল হক। তিনি বলেন, সি-মি-উই-৪ অনেক সময় মেরামতের প্রয়োজন পড়ে। এ কারণে বিকল্প হিসেবে কেউ কেউ চেন্নাই হয়ে বিকল্প পথে সিঙ্গাপুর যান। সেখানে কিছু কিছু সার্কিট মেরামত হচ্ছে। এতে ঘুরে যেতে হবে। ফলে কেউ কেউ কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন। তবে ইন্টারনেট সুবিধা অব্যাহত থাকবে।

২০১৭ সালের সেপ্টেম্বরে পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সি-মি-উই-৫ সাবমেরিন কেবলে যুক্ত হয়। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির দুজন কর্মকর্তা আজ প্রথম আলোকে বলেন, বাংলাদেশ অংশে কোনো মেরামত হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা