,

নাটোরে সড়কে প্রাণ গেল মা-মেয়ের

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস খাদে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার নাটোর-পাবনা মহাসড়কের গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন-পাবনা জেলার চাটমোহর উপজেলার নড়াইখালি গ্রামের আবদুল মান্নানের স্ত্রী জ্যোৎস্না বেগম (৫০) এবং তার মেয়ে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের শামীম হোসেনের স্ত্রী রোজিনা খাতুন (৩২)। তারা নাটোর ব্যাপ্টিস্ট মিশন হাসপাতালে গলায় টিউমার অপারেশন পরবর্তী চিকিৎসা নিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম জানান, সোমবার সকালে গোধড়া এলাকায় পাবনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যাত্রীবাহী বাস চঞ্চল পরিবহন (পাবনা ব-১১-০১২৩) একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে জ্যোৎস্না বেগম ঘটনাস্থলেই মারা যান। রোজিনা বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ ঘটনায় নিহত রোজিনা বেগমের স্বামী শামীম হোসেন (৩৫) সহ কমপক্ষে ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের