,

ইসলাম নিয়ে ‘কটূক্তি’, ফ্রান্সের হয়ে খেলবেন না পগবা

news-image

স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ইসলাম বিরোধী মন্তব্যে সরব পুরো মুসলিম বিশ্ব। ‘বয়কট ফ্রান্স’ হ্যাশট্যাগ দিয়ে সামাজিক মাধ্যমগুলোতে চলছে তুমুল প্রতিবাদ। এবার শামিল হলেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ফ্রান্সেরই বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবা। মাখোঁর কটূক্তির কারণে আর ফ্রান্স জাতীয় দলেই খেলবেন না পগবা।

ব্রিটিশ দৈনিক দ্য সান বিভিন্ন রিপোর্টের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। তবে এ ব্যাপারে ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা পল পগবা কারও সরাসরি বক্তব্য প্রকাশ করা হয়নি। নিশ্চুপ রয়েছে উভয়পক্ষই।

ফ্রান্সে ইতিহাসের এক শিক্ষক তার ক্লাসে মহানবী মুহাম্মদ (সা.)-এর কার্টুন দেখানোর কারণে গত ১৭ অক্টোবর হত্যাকাণ্ডের শিকার হন। মাখোঁ এই শিক্ষককে ‘বীর’ আখ্যা দিয়েছেন। এরপর ইসলামকে সন্ত্রসাবাদের উৎস বলে আখ্যা দেন। এই শিক্ষককে ফ্রান্সের রাষ্ট্রীয় পুরস্কারেও ভূষিত করার কথা ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট।

ইসলাম নিয়ে মাখোঁর এমন মনোভাবেই ক্ষেপেছেন ফ্রান্স জাতীয় দলের মুসলিম ফুটবলার পগবা। এই ফুটবলার মনে করেন এটা তার জন্য এবং মুসলিম ধর্মের মানুষদের জন্য চরম অপমানের বিষয়। যেখানে ফ্রান্সে ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্মের পরেই অবস্থান করছে। তাই পগবা ফ্রান্সের হয়ে আর খেলতে চান না।

মহানবীর কার্টুন প্রদর্শনকে মুসলিমরা অবমাননা হিসেবেই দেখে। গত ১৭ অক্টোবর ফরাসি ইতিহাস শিক্ষক স্যামুয়েল প্যাটি ক্লাসে এই কার্টুন দেখানোর পরই স্কুলের বাইরে চেচেন বংশোদ্ভূত এক তরুণের হাতে খুন হন।

ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৭২ ম্যাচে ১০ গোল করেন পগবা। ২০১৮ সালে ফিফা বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেছিলেন মুসলিম ধর্মালম্বী এই ফুটবলার।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম