,

এবার ফ্রান্সের প্রেসিডেন্টকে তোপ ইমরানের

news-image

অনলাইন ডেস্ক : মুসলিম ও ইসলাম বিদ্বেষ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর কঠোর সমালোচনা করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। তার দাবি, মোহাম্মদ (স.) কার্টুন প্রদর্শনে উৎসাহ দেওয়ার মাধ্যমে ম্যাঁখো ইচ্ছা করেই বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানের অনুভূতিতে আঘাত করছেন।

এ ব্যাপারে ইমরান খান নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন- “প্রেসিডেন্ট ম্যাখোঁ পরিষ্কারভাবে কিছু না জেনেই ইসলাম ও আমাদের নবী হজরত মুহাম্মদকে উদ্দেশ করে ধর্ম অবমাননা কার্টুন প্রদর্শনে উৎসাহ দেওয়ার মাধ্যমে ইউরোপ ও বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানের অনুভূতিতে আঘাত করছেন।”

“এটা দুর্ভাগ্য যে, যারা সহিংসতা ছড়ায় সেইসব মুসলিম, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী বা নাৎসি আদর্শবাদীদের পরিবর্তে তিনি ইসলাম ধর্মকে আক্রমণ করে ইসলাম ভীতি ছাড়ানোয় উৎসাহ দিচ্ছেন। এটা দুঃখজনক যে, প্রেসিডেন্ট ম্যাঁখো তার নিজের জনগণসহ মুসলিমদের ইচ্ছা করে উসকে দেওয়ার পথ বেছে নিয়েছেন।”

ফরাসি প্রেসিডেন্টের মুসলিম ও ইসলাম বিদ্বেষ নিয়ে এর আগে তার কঠোর সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।

মহানবী মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন নিয়ে আলোচনা করায় ফ্রান্সে এক শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় গোটা দেশে ক্ষোভ দেখা দেয়। যার জেরে একটি মসজিদ বন্ধ করে দেয় ফ্রান্স সরকার। এ ছাড়া প্যারিসে হিজাব পরিহিত দুই নারীও ছুরিকাঘাত হন।

এসবের মাঝে যেন ইসলাম ও মুসলিমদের প্রতি আরও আক্রমণাত্মক মন্তব্য করেন ম্যাখোঁ। দৃষ্টতার সঙ্গে জানান, ফ্রান্স নবী মুহাম্মদের ব্যঙ্গাত্মক কার্টুন বন্ধ করবে না।

ম্যাঁখোর এসব মন্তব্যের কড়া সমালোচনা করে এরদোয়ান বলেন, “মুসলিম এবং ইসলাম নিয়ে ম্যাখোঁর সমস্যা কি? তার মানসিক চিকিৎসা দরকার।”

“একটা দেশের প্রধান যিনি বিশ্বাসের স্বাধীনতা বোঝেন না, যিনি তার দেশের ভিন্ন বিশ্বাসের লাখ লাখ মানুষের সঙ্গে এমন আচরণ করেন তাকে আমি আর কী বলতে পারি? সবার আগে তার মানসিক পরীক্ষাগুলো করা করা দরকার।”

এরদোয়ানের এমন বক্তব্যকে ‘আপত্তিকর’ বলে উল্লেখ কনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্স এবং তুরস্কে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে দেশটি।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক