শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবি-নির্মাতা টোকন গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : কবি ও নির্মাতা টোকন ঠাকুরকে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। আজ রোববার রাতে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম কাইয়ুম এ তথ্য জানান।

ওসি বলেন, ‘টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আমরা শুধু গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেছি। এর বাইরে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের জানা নেই।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টোকন ঠাকুর ২০১৩ সালে শহীদুল জহিরের গল্প ‌‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান। ৩৫ লাখ সরকারি অনুদানের মধ্যে ১৩ লাখ টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কোনো কাজ তিনি করেননি। এ কারণে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

ওই মামলায় গত ৩ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই মামলায় আজ তাকে গ্রেপ্তার করল পুলিশ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ